Logo

গুইমারায় জাতীয় পাবলিক সার্ভিস দিবসে আলোচনা সভা

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুলাই, ২০২৩, ০১:২০
গুইমারায় জাতীয় পাবলিক সার্ভিস দিবসে আলোচনা সভা
ছবি: সংগৃহীত

জনগণের সুবিধা-অসুবিধার সময় সরকারি, বে-সরকারি কর্মকর্তাদের পাশে থাকতে হবে এছাড়াও অসহায়-দরিদ্র মানুষের পাশে থেকে সহযোগিতা করতে হবে

বিজ্ঞাপন

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।

বিজ্ঞাপন

রবিবার (২৩ জুলাই) গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। বিশেষ অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা প্রমুখ।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, সাধারণ জনগণের সুবিধা-অসুবিধার সময় সরকারি, বে-সরকারি কর্মকর্তাদের পাশে থাকতে হবে এছাড়াও অসহায়-দরিদ্র মানুষের পাশে থেকে সহযোগিতা করতে হবে। এছাড়া বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য দিয়ে সভার সমাপ্তি করা হয়।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD