Logo

শ্বশুর বাড়িতেই জামাইকে গুলি করে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
শ্বশুর বাড়িতেই জামাইকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

লামা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে শশুর বাড়িতে বেড়াতে আসা জামাইকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীরা। মঙ্গলবার...

বিজ্ঞাপন

লামা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে শশুর বাড়িতে বেড়াতে আসা জামাইকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীরা। মঙ্গলবার (৪ জানুয়ারী) রাত ১টায় এই ঘটনা ঘটে। নিহত মংক্যচিং মার্মা (৩৫) রাঙ্গামাটি জেলার রাজস্থলীর উপজেলার বাঙ্গালখালী এলাকার কাঁঠালছড়া পাড়ার মৃত মংছুরি মার্মার ছেলে। সে রূপসীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড অংহ্লা পাড়ায় আথুইমং মার্মার (তার শশুর বাড়ি) বাড়িতে বেড়াতে আসলে এই ঘটনা ঘটে।

নিহত মংক্যচিং মার্মার শ্যালক অংসিং মার্মা বলেন, সোমবার সন্ধ্যা ৭টায় বেড়াতে আসে আমার বড় বোনের স্বামী মংক্যচিং মার্মা। রাত সাড়ে ১২টায় ৬ জন অস্ত্রধারী উপজাতি সন্ত্রাসী আমাদের বাড়ি ঘিরে ফেলে। তারা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বোন জামাইকে গুলি করে। সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করে ও কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। সন্ত্রাসীদের হাতে আগ্নেয়াস্ত্র ও রশি ছিল। ঘটনার পর থেকে আমার বোন ম্রাবোচিং মার্মা পাগলের মতো হয়ে গেছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, নিহত মংক্যচিং মার্মা রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালখালী এলাকায় পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ এমএলপি’র সক্রিয় সদস্য। তাদের আভ্যন্তরিন কোন্দল ও চাঁদার টাকার ভাগবাটোয়ার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। একটি আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিহত মংক্যচিং মার্মা এমএলপি’র সদস্য, এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সীতারঞ্জন বড়ুয়া বলেন, ঘটনাটি জানতে পেরে ইউপি চেয়ারম্যান ও লামা থানাকে অবহিত করি। কি কারণে এই হত্যার ঘটনা ঘটেছে আমরা জানি না।

হত্যার বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জনবাণীকে বলেন, ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেরও ঘটনাস্থল পরিদর্শন করি। লাশ উদ্ধার করে লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD