নৈরাজ্যের অভিযোগে রামগড়ে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

খাগড়াছড়ির রামগড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রামগড় পৌরশহরে উপজেলা ও পৌর বিএনপির নির্দেশনায় এসব কর্মসূচি পালন করা হয়। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। পরে মিছিলটি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামগড় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সভাপতি মো. শাহ আলম বাদশা এবং খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহসভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের নৈরাজ্য সৃষ্টির যেকোনো চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও তারা সতর্ক করেন।
বিজ্ঞাপন
কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।








