Logo

শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় নির্বাচনকর্মী আটক

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৫০
শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় নির্বাচনকর্মী আটক
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪) নামে জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি জানায়, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা-বাগানে সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন সুশান্ত। এ সময় বিজিবির টহলদল তাঁকে আটক করে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে কাজ করছেন সুশান্ত। বর্তমানে তিনি জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজিবি আরও জানায়, জিজ্ঞাসাবাদে সুশান্ত দাবি করেন, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরে এক দালালের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন।

আটকের সময় তাঁর কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তাঁর নামে দুটি জাতীয় পরিচয়পত্র, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিলসহ ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD