Logo

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ১০ লাখ টাকার পণ্য জব্দ

profile picture
জেলা প্রতিনিধি
সাতক্ষীরা
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৩
সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ১০ লাখ টাকার পণ্য জব্দ
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯ লাখ ৯১ হাজার ১৩৫ টাকা মূল্যের ভারতীয় মাদক ও বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ব্যাটালিয়নের অধীন পদ্মশাখরা, গাজীপুর, ভোমরা, বৈকারী, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্টের পৃথক টহলদল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার কেওড়াবাগান এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪২ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় Wincerex Cough Syrup জব্দ করে।

মাদরা বিওপির দল ফলমোড় এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার ৪৩৫ টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি, টপিকোর্ট মলম, তফান লোশন ও মোবাইল ফোন জব্দ করে।

বিজ্ঞাপন

এ ছাড়া গাজীপুর বিওপির দল ঘেরের পাড় এলাকা থেকে ১ লাখ ২২ হাজার ৪০০ টাকা এবং বৈকারী বিওপির দল বলদঘাটা এলাকা থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার কেড়াগাছি এলাকা থেকে ২ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও মদ উদ্ধার করে। একইভাবে মাদরা বিওপির দল রাজপুর এলাকা থেকে ১৫ হাজার টাকা এবং হিজলদী বিওপির দল বড়ালি এলাকা থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে।

চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল আমবাগান এলাকা থেকে ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় Eskuf Syrup উদ্ধার করে। অন্যদিকে বাঁকাল চেকপোস্টের দল সাতক্ষীরা সদর থানার আলিপুর এলাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

বিজ্ঞাপন

বিজিবির তথ্যমতে, পৃথক এসব অভিযানে সর্বমোট ৯ লাখ ৯১ হাজার ১৩৫ টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) জানায়, শুল্ক ও কর ফাঁকি দিয়ে চোরাকারবারিরা এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনার চেষ্টা করছিল। অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব হারাচ্ছে বলেও জানায় বিজিবি।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং স্থানীয় শিল্পের সুরক্ষায় সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD