নালিতাবাড়ীতে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে কালাকুমা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে, ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার কালাকুমা এলাকায় এ অভিযান পরিচালনা করেন (৩৯ বিজিবি) অধীনস্থ ময়মনসিংহ ব্যাটালিয়ন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি'র তথ্যে, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে সময় পরিত্যক্ত অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫০০ টাকা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি আরো বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








