Logo

শিশুর নাম রাখা হলো ‘কারফিউ’

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৪, ০১:৫২
শিশুর নাম রাখা হলো  ‘কারফিউ’
ছবি: সংগৃহীত

গত সোমবার (২২ জুলাই) আমার পুত্র সন্তানের জন্ম হয়। সেসময় ঠাকুরগাঁওয়ে ছিলো কঠোর কারফিউ।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে কারফিউ চলাকালীন সময়ে জন্ম নিয়েছে একটি শিশু। তাই বাবা-মা শিশুটির নাম রেখেছেন ‘কারফিউ’।

রবিবার  (২৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সেই শিশুর পরিবার। এর আগে গত ২২ জুলাই সন্ধ্যা ৬টার সময় জন্ম নেয় এই ফুটফুটে শিশু  ‘কারফিউ’।

বিজ্ঞাপন

শিশুটির বাবা রহিম শুভ গণমাধ্যমকে জানান, গত সোমবার (২২ জুলাই) আমার পুত্র সন্তানের জন্ম হয়। সেসময় ঠাকুরগাঁওয়ে ছিলো কঠোর কারফিউ। জরুরী প্রয়োজন ছাড়া মানুষজন বাসা থেকে বের হতে পারছিলেন না। আমি যখন আমার স্ত্রীকে নিয়ে ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দেই তখন রাস্তায় ৫ বার সেনা সদস্যরা আমাদেরকে থামিয়ে বাসা থেকে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করে। সর্বশেষে আমাদেরকে ক্লিনিকে যাবার সুযোগ দেওয়া হয়। তবে আমার বাসার অন্যান্য সদস্যরা আত্মীয় স্বজন এমনকি আমার মা আমার সন্তানকে ক্লিনিকে দেখতে আসার সুযোগ পায়নি। এতে করে আমাকে এবং আমার স্ত্রীকে অনেক কষ্ট করতে হয়। সর্বোপরি আমি এই সংগ্রামী সময় ও ঘটনাটিকে মনে রাখতে চেয়েছিলাম। তাই আমি সময় মিলিয়ে আমার পুত্র সন্তানের নাম  ‘কারফিউ’ রেখেছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিশুটির এর মা  ইফতি আক্তার অনেক খুশি। তিনি বলেন, আমার এটা প্রথম সন্তান। আমি আমার সন্তানের জন্মক্ষণ চিরকাল মনে রাখতে চাই। তাই আমার সন্তানের বাবা যে নামটি রেখেছে সেটাতে আমার সম্মতি রয়েছে।

ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার লাবনী বসাক গণমাধ্যমকে জানান, “পরিস্থিতি যেমন হোক আমরা একজন সেবাগ্রহিতাকে সেবা দিতে সর্বদা প্রস্তুত থাকি। সেদিন শহর তথা দেশের পরিস্থিতি উত্তপ্ত ছিলো। তবে আমরা স্বাস্থ্যসেবার সাথে জড়িত ছিলাম। সেদিন শিশুটি সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করে। মা ও শিশু সুস্থ ছিলো।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD