Logo

শরীয়তপুর জেলা পুলিশের কাজে যোগদান

profile picture
জনবাণী ডেস্ক
১৩ আগস্ট, ২০২৪, ০২:০৫
শরীয়তপুর জেলা পুলিশের কাজে যোগদান
ছবি: সংগৃহীত

এছাড়াও শরীয়তপুরের বিভিন্ন থানায়ও কর্মস্থলে ফিরছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশের কর্মবিরতির প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে শরীয়তপুর জেলা পুলিশ। 

সোমবার (১২ আগস্ট) সকাল ১১ টায় জেলা পুলিশ লাইন্স থেকে পুলিশ সুপার মাহবুবুল আলম এর নেতৃত্বে পুলিশ বাহিনী বের হয়। এসময় টিমটি জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ হয়। এছাড়াও শরীয়তপুরের বিভিন্ন থানায়ও কর্মস্থলে ফিরছে পুলিশ। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য সরদার এ কে এম নাসির উদ্দীন কালুসহ সাধারণ জনগন কর্মে যোগদান করায় পুলিশকে ফুল দিয়ে বরণ করে নেয়। 

 শরীয়তপুরের পুলিশ সুপার মাহবুবুল আলম জানান, কিছুদিন পুলিশের বাহ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও অভ্যন্তরীণ কার্যক্রম চালু ছিল। আজকে থেকে পুলিশের সকল ধরনের কার্যক্রম পুরোদমে চালু হবে৷ 

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD