Logo

কুড়িগ্রামে সেনাবাহিনীর টহল,অপরাধ জগত কাঁপছে

profile picture
জনবাণী ডেস্ক
৩০ মে, ২০২৫, ০১:৪৫
কুড়িগ্রামে সেনাবাহিনীর টহল,অপরাধ জগত কাঁপছে
ছবি: সংগৃহীত

বিশেষ করে দায়িত্বরত সেনাবাহিনী মব ভায়োলেন্স এবং চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ায় চিহ্নিত অপরাধীরা লেজ গুটিয়ে পালিয়েছে

বিজ্ঞাপন

আমিনুর রহমান: কুড়িগ্রামে সেনাবাহিনীর টহল জোরদার হওয়ায় এখন অপরাধ জগত কাঁপছে। বিশেষ করে দায়িত্বরত সেনাবাহিনী মব ভায়োলেন্স এবং চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ায় চিহ্নিত অপরাধীরা লেজ গুটিয়ে পালিয়েছে। ফলে জেলার সাধারণ মানুষ সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে।

কুড়িগ্রামের সেনাক্যাম্প সূত্র জানিয়েছে- আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সেনাবাহিনী সর্বদাই প্রস্তুত রয়েছে। কুরবানীর পশুর হাটগুলিকে শতভাগ নিরাপদ রাখার জন্য নজরদারি বাড়ানো হয়েছে। কুরবানী ঈদকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষগুলো যাতে এতটুকু ভোগান্তির শিকার না হয় সেদিকেও বিশেষ দৃষ্টি রাখা হয়েছে। 

বিজ্ঞাপন

সুত্র আরো জানায়- চোরাচালান, অবৈধ মাদক পাচার, পেশি শক্তির ভয় দেখিয়ে অবৈধ দখল দারিত্ব ও টেন্ডারবাজি সহ স্পর্শকাতর সকল ধরনের অপরাধ দমনের জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে কুড়িগ্রামের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী।

সেনাবাহিনীর অধিকতর তৎপরতা সম্পর্কে কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্যজোটের আব্বায়ক মো. আয়নাল হক সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন- আমাদের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে থাকলে সাধারণ শ্রমিকরা সুখে- শান্তিতে কাজ করতে পারবে। সেনাবাহিনীর মহতি উদ্যোগকে আমি স্বাগত জানাই।

বিজ্ঞাপন

একই প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক অনিরুদ্ধ রেজা জানিয়েছেন, সেনাবাহিনী অপরাধীদের বিরুদ্ধে শক্তপোক্ত অবস্থান নেয়ায় একদিকে যেমন অপরাধের মাত্রা কুমে এসেছে, অন্যদিকে আমরা সাংবাদিকগণ নির্বিঘ্নে এবং নির্ভয়ে সব ধরনের সংবাদ পরিবেশন করতে পারবো।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার-এর মুখোমুখি হলে তিনি সাংবাদিকদের জানান, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। আপনাদের (সাংবাদিক) মাধ্যমে অথেনটিক ইনফরমেশন পেলে আমরা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের প্রধানতম দায়িত্ব হচ্ছে কুড়িগ্রামকে অপরাধমুক্ত করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD