Logo

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৫, ২৪:২৫
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা
ছবি: সংগৃহীত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা

বিজ্ঞাপন

গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত সমাবেশে হামলা চালিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীদের অভিযোগ, হামলাকারীরা মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুর করে এবং এনসিপির কর্মীদের ওপর হামলা চালায়। এনসিপির এই কর্মসূচি ছিল দলটির ঘোষিত "দেশ গড়তে জুলাই পদযাত্রা"র অংশ, যার আজকের আয়োজন ছিল "মার্চ টু গোপালগঞ্জ" নামে।

বিজ্ঞাপন

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "সদরের উলপুর এলাকায় সকালেই পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। একই সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতেও হামলা হয়েছে।"

তিনি আরও জানান, পুলিশের ওপর হামলা চালানো হয় এনসিপির কর্মসূচি ভণ্ডুল করতে। এই হামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকদের সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজ্ঞাপন

এদিকে, সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে ইউএনও এম রকিবুল হাসানের গাড়িবহরে হামলা চালানো হয়। সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করে হামলাকারীরা। ইউএনও বলেন, "পথে পথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা সৃষ্টি করছে। আমি ঘটনাস্থলে গেলে আমার গাড়ি বহরে হামলা হয় এবং ভাঙচুর চালানো হয়।"

বিজ্ঞাপন

এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ হতাহত হয়েছেন কিনা, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD