Logo

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু, আহত ১

profile picture
উপজেলা প্রতিনিধি
গাংনী, মেহেরপুর
৩ মে, ২০২৬, ১৪:১৬
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু, আহত ১
ছবি: প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৫৫) নামের এক টিন মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মনোয়ারা বেগম (৬৫) নামে এক নারী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহারবাটি ক্লাববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক সাহারবাটি গ্রামের মৃত নজের আলীর ছেলে। আহত মনোয়ারা বেগম একই গ্রামের ফনি মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সাহারবাটি ক্লাববাজারে এক দোকানের টিনের চাল মেরামতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন এনামুল হক। এতে তিনি গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

প্রতিবেশী শারমিন সুলতানা জানান, স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. বুধাদীপ্ত দাস তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় তাকে বাঁচাতে গিয়ে মনোয়ারা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD