Logo

বাঞ্ছারামপুরে মাদক নির্মূলে প্রশাসন ও রাজনীতিবিদদের ঐক্যের আহ্বান

profile picture
উপজেলা প্রতিনিধি
১৬ মে, ২০২৬, ১৯:৪৪
বাঞ্ছারামপুরে মাদক নির্মূলে প্রশাসন ও রাজনীতিবিদদের ঐক্যের আহ্বান
ছবি প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৬ মে) দুপুরে উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাকি বলেন, ‘মাদক, নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। সরকারের নির্দেশনায় প্রশাসন ইতোমধ্যে এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাঞ্ছারামপুরে কোনো মাদক ব্যবসায়ীকে আর প্রশ্রয় না দেওয়ার আহ্বানও জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ আব্দুর রউফ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করতে হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD