Logo

রোগ প্রতিরোধে নিরাপদ খাদ্য নিশ্চিতের তাগিদ ডিসি জাহিদের

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:১৬
রোগ প্রতিরোধে নিরাপদ খাদ্য নিশ্চিতের তাগিদ ডিসি জাহিদের
ছবি: সংগৃহীত

হাসপাতালে রোগীর চাপ কমাতে রোগ প্রতিরোধের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামে রেস্তোরাঁয় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, মানুষ অসুস্থ হওয়ার পর চিকিৎসার সুযোগ বাড়ানোর পাশাপাশি রোগের কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে গুরুত্ব দিতে হবে। খাদ্য উৎপাদন থেকে শুরু করে প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশন—প্রতিটি পর্যায়ে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা না গেলে সুস্থ জাতি গঠন সম্ভব নয়। রেস্তোরাঁগুলোর রান্নাঘর, খাবার প্রস্তুত ও পরিবেশনব্যবস্থা, সংরক্ষণ এবং পরিচ্ছন্নতার ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধন করতে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত মান বজায় রাখতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট রেস্তোরাঁর গ্রেড পুনর্মূল্যায়ন করা হবে।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আরও বলেন, শুধু জরিমানা বা শাস্তির মাধ্যমে খাদ্যে অনিয়ম বন্ধ করা সম্ভব নয়। রেস্তোরাঁ মালিক ও কর্মীদের মধ্যে সচেতনতা এবং দায়িত্ববোধ বাড়ানো জরুরি। রান্না ও খাবার পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার তথ্য সংগ্রহ করে একটি প্রাথমিক তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ এবং জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে সার্কিট হাউস থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে স্টেডিয়াম মার্কেট এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ানসহ রেস্তোরাঁ মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD