Logo

শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশা হতে পারে খেলাধুলা: আবু সুফিয়ান

profile picture
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:১৩
শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশা হতে পারে খেলাধুলা: আবু সুফিয়ান
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে দেখার সুযোগ নেই। মেধা ও যোগ্যতা থাকলে এটিকে ভবিষ্যৎ পেশা হিসেবেও বেছে নেওয়া সম্ভব।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর রেলওয়ে পাবলিক হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভা শেষে শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আবু সুফিয়ান বলেন, ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর ফলে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে খেলাধুলায় ভালো করা শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করে ক্যারিয়ার গড়ে তুলতে পারবে।

শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে আসক্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতিরিক্ত মোবাইল আসক্তি পড়াশোনা ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রযুক্তির সঠিক ও প্রয়োজনীয় ব্যবহার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের যুক্ত থাকার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি তাদের প্রতি অভিভাবক ও শিক্ষকদের নিয়মিত নজর রাখার প্রয়োজন রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD