ফুলবাড়ীয়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রানা গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের ব্যাপারী বাড়ি এলাকার বাসিন্দা চান মিয়ার ছেলে, ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রানা মিয়াকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের পর বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে আদালতের সাজা পরোয়ানাভুক্ত এই আসামিকে আটকের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। অবশেষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অভিযানে নেতৃত্ব দেন ফুলবাড়ীয়া থানার এসআই (নিরস্ত্র) আব্দুল আলীম।
স্থানীয় সূত্রের দাবি, রানা মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং তার নামে একাধিক মামলা রয়েছে। এছাড়া এলাকার অনেকের অভিযোগ, তার কর্মকাণ্ডের কারণে পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের তরুণদের একটি অংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং রানা মিয়ার পক্ষ থেকেও কোনো মন্তব্য জানা যায়নি।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা জানান, তার গ্রেপ্তারের ফলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।








