কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় দ্বিখণ্ডিত পিকআপ ভ্যান

চট্টগ্রামের পটিয়ায় রেললাইনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের সঙ্গে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে পিকআপ ভ্যানটি দ্বিখণ্ডিত হয়ে যায়। দুর্ঘটনায় চালক সামান্য আহত হলেও ট্রেনের কোনো যাত্রী আহত হননি।
বিজ্ঞাপন
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কচুয়াই ইউনিয়নের কমলমুন্সির হাট-মল্লাপাড়া সড়কের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ওই রুটে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রাস্তার মাথা এলাকায় পৌঁছালে রেললাইনে থাকা পিকআপ ভ্যানটির সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়েমুচড়ে দুই ভাগ হয়ে যায়।
সংঘর্ষের পর ট্রেনটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিতে দিতে আনসার ক্যাম্পের সামনে পর্যন্ত নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার আবদুস সালাম জানান, দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে। এ ঘটনায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, পিকআপের চালক সামান্য আহত হয়েছেন। তবে ট্রেনে থাকা যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন।








