শায়েস্তাগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ তিনজন কথিত মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রেখে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিপুর গ্রামের মৃত শাহজাহানের ছেলে সোহাগ মিয়া (৩৫), মৃত ধন মিয়ার ছেলে রুবেল মিয়া (৩২) এবং সবুজ মিয়ার ছেলে সোহেল রানা (২৪)।
র্যাব জানায়, শনিবার সকালে র্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার শায়েস্তাগঞ্জ থানা মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় ওয়ালটন শোরুমের বিপরীত পাশে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছে মাদকদ্রব্য থাকার তথ্য পাওয়া যায়।
পরবর্তীতে তাদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দ করার পাশাপাশি তিনজনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
র্যাব আরও জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার করা আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।








