Logo

এনআইডি করে দেওয়ার প্রলোভনে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

profile picture
উপজেলা প্রতিনিধি
যশোর
২ আগস্ট, ২০২৬, ১২:২৪
এনআইডি করে দেওয়ার প্রলোভনে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় এইচএসসি ২য় বর্ষের ছাত্রীকে (১৮) ধর্ষণের ঘটনায় চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। রাব্বি চৌগাছার ১নং ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের মো. সেলিম রেজার ছেলে।

বিজ্ঞাপন

শনিবার (১ আগস্ট) রাত ৯টার টার দিকে মেয়েটির লিখিত অভিযোগের ভিত্তিতে রাব্বিকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে।

মামলার এজহার সূত্রে জানা গেছে, মেয়েটি জাতীয় পরিচয়পত্র করার জন্য প্রতিবেশি মামাতো ভাই চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বির স্মরণাপন্ন হয়। শনিবার সরকারি ছুটি, উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকার পরও রাব্বি সকাল ৯টার দিকে তাকে চৌগাছা শহরে নিয়ে আসে। পরে রাব্বি মেয়েটিকে ভুলভাল বুঝিয়ে তার পূর্ব পরিচিত চৌগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের রিবিলিপাড়ার বাসিন্দা জনৈকা জাহান্নারা বেগমের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে একটু সুস্থ বোধ করলে মেয়েটি সেখান থেকে নিজের বাড়িতে চলে যায় এবং পুরো ঘটনাটি তার বাবা-মাকে জানায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর প্রেক্ষিতে মেয়েটির মা সহ সন্ধ্যায় চৌগাছা থানায় এসে লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুস সাত্তারসহ পুলিশ সদস্যরা ধর্ষক সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে আটক করে।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভিকটিম মেয়টির পরিবার লিখিত এজহার দিয়েছেন। ধর্ষক আরাফত হোসেন রাব্বিকে গ্রেফতার করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD