Logo

রবিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

profile picture
জেলা প্রতিনিধি
১ আগস্ট, ২০২৬, ২২:০২
রবিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গোপালগঞ্জের বেশ কয়েকটি এলাকায় রবিবার (২ আগস্ট) সকাল থেকে টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সঞ্চালন লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য রোববার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১১ কেভি মোহাম্মদ পাড়া ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো—বটতলা, গো হাটা রোড, শিক্ষক পল্লি, জনতা রোড, বৈশাখী রোড, চাদমারী, ব্যাংক পাড়া, হীরা বাড়ি, মোহাম্মদ পাড়া মোড়, নতুন স্কুল রোড, বাগচীবাড়ি, ইসলামবাগ, মান্দারতলা ও আশ্রম রোড।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়ে ইতোমধ্যে মাইকিং করা হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতাও কামনা করেছে কর্তৃপক্ষ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD