Logo

পাহাড় দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
১৪ জুলাই, ২০২৬, ১৩:৫৮
পাহাড় দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে
ছবি: সংগৃহীত

পাহাড় কেটে পরিবেশ ধ্বংসে জড়িত ব্যক্তিরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১৪ জুলাই) বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, অতীতের মতো নির্বিচারে পাহাড় কাটা বর্তমান সরকারের আমলে কোনোভাবেই সহ্য করা হবে না। পাহাড় ধ্বংসে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এছাড়া কোথাও স্লুইসগেট বন্ধ রেখে ইচ্ছাকৃতভাবে জলাবদ্ধতা সৃষ্টি করা হয়ে থাকলে, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। পাশাপাশি কৃষি, মৎস্য, গবাদিপশু ও বসতবাড়ির ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই পূর্ণাঙ্গ পুনর্বাসন কার্যক্রম শুরু হবে।

এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চান্দেরপাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD