Logo

চুয়াডাঙ্গা সীমান্তে পুশইনের চেষ্টা, তিনজনকে ঠেকাল বিজিবি

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
৯ আগস্ট, ২০২৬, ১৬:২২
চুয়াডাঙ্গা সীমান্তে পুশইনের চেষ্টা, তিনজনকে ঠেকাল বিজিবি
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে এক পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৯ আগস্ট) ভোরে উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোর ৩টার দিকে মাধবখালী সীমান্তের ৭০/২-এস পিলারসংলগ্ন গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্পের সদস্যরা এক পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন।

তবে বাংলাদেশে ঢোকার আগেই মাধবখালী বিজিবি ক্যাম্পের (বিওপি) টহল দলের নজরে পড়েন ওই তিনজন। পরে বিজিবির সদস্যরা শূন্যরেখায় অবস্থান নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজিবির বাধার মুখে ওই তিনজন শূন্যরেখা থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন। পরে বিজিবির সদস্যদের দৃঢ় অবস্থানের কারণে ভোর ৫টা ২০ মিনিটের দিকে তারা ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যান।

এরপর সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্পের সদস্যরা ৬৮/৫-এস সীমান্ত গেট খুলে ওই তিনজনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যান।

বিজ্ঞাপন

বিজিবি জানিয়েছে, বিষয়টি ইতোমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধের পাশাপাশি নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD