Logo

সীমান্তে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১৫ আগস্ট, ২০২৬, ১৩:১৪
সীমান্তে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ
ছবি: প্রতিনিধি

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে গংগারহাট বিওপির আওতাধীন ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিস এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহলদল।

অভিযান চলাকালে ভারতীয় সীমান্তের দিক থেকে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন। এ সময় ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে তার সঙ্গে থাকা একটি বস্তা ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় সে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে ফেলে যাওয়া বস্তাটিতে তল্লাশি চালিয়ে ঘাসের আড়ালে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর। চোরাচালান, মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে। মাদকমুক্ত দেশ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD