Logo

স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
কালিয়াকৈর, গাজীপুর
১৫ আগস্ট, ২০২৬, ১৪:৩০
স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে মিতু সরকার (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার আটাবহ ইউনিয়নের বিশাইদ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

নিহত মিতু সরকার উপজেলার আটাবহ ইউনিয়নের বিশাইদ গ্রামের মঙ্গল চন্দ্র সরকারের মেয়ে এবং একই গ্রামের বীরেন্দ্র চন্দ্র সরকারের স্ত্রী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা জানা গেছে, শনিবার ভোরে ওই গৃহবধূর স্বামী কাজে চলে গেলে ফাঁকা বাড়িতে নিজ কক্ষে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার করার অভিযোগ উঠেছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এই বিষয়ে অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। 

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD