শ্রীপুরে বাগানের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে একটি বাগানের ভেতর থেকে রুহুল আমিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার বরমী ইউনিয়নের কুমারবিটা এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, সকালে কুমারবিটা এলাকার একটি বাগানের ভেতরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রুহুল আমিন ওই এলাকার রফিক মিয়ার মেয়ের জামাই। তবে বাগানের ভেতরে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।








