পূবাইল থানা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা, আহ্বায়ক নাঈম সদস্য সচিব মেহেদী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর মহানগরীর পূবাইল থানা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য গঠিত কমিটিতে মো. নাঈম মিয়াকে আহ্বায়ক এবং মো. মেহেদী হাসান রাজুকে সদস্য সচিব করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৪ আগস্ট) এনসিপির গাজীপুর মহানগর আহ্বায়ক হোসাইন আল মামুন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. শরীফ খানকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হান্নান ও মো. আলামিন হোসেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মো. রাজিব সরকার। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মো. মারুফ হোসেন মামুনকে।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রাতুল ইসলাম অভি এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসান তন্ময়, মো. জোনাইদ হাসান ও মো. আসিফ মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হয়েছেন মো. মাসুদুর রহমান। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাকারিয়া ফাহিম।
কমিটির সদস্যরা হলেন—মো. রিফাত মিয়া, মো. ইমরান হোসেন, মো. আশিকুল ইসলাম তুষার, মো. আলী রাজ খান, মো. মনির খান, মো. আব্দুর রহমান আশিক, মো. আল আমিন, মো. ইসমাইল হোসেন, মো. ইমরান হোসেন ও মো. বিল্লাল হোসেন।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ছয় মাসের জন্য গঠিত এ আহ্বায়ক কমিটি পূবাইল থানা এলাকায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। নতুন কমিটির নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন।








