Logo

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মমেক হাসপাতালে রোগীদের বিশেষ খাবার

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৬ আগস্ট, ২০২৬, ১৫:৫৮
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মমেক হাসপাতালে রোগীদের বিশেষ খাবার
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। রোগীদের প্রতি আন্তরিকতা, সহমর্মিতা ও মানবিকতার অংশ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহণ করে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ আগস্ট) দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। হাসপাতালের সব ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

বিশেষ খাবারের তালিকায় ছিল সুস্বাদু পোলাও, খাসির মাংস, ডিমের কারি ও মিষ্টি। ধর্মীয় এ বিশেষ দিনে এমন আয়োজন পেয়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে সন্তোষ দেখা যায়।

এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি নিজে উপস্থিত থেকে রোগীদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম তদারকি করেন। পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

খাবার বিতরণকালে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে খোঁজ নেন।

হাসপাতাল কর্তৃপক্ষের এ উদ্যোগে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আনন্দ ও স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়। বিশেষ দিনে হাসপাতালের পক্ষ থেকে এমন মানবিক আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখেছেন রোগী ও তাদের স্বজনরা।

বিজ্ঞাপন

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন রোগীদের সেবার পাশাপাশি তাদের মানসিক স্বস্তি ও মানবিক চাহিদার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে রোগীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসাধীন সব রোগীর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD