Logo

সাংবাদিকদের ওপর হামলা, দুই শিক্ষক আটক

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
৩০ আগস্ট, ২০২৬, ১৭:৩৯
সাংবাদিকদের ওপর হামলা, দুই শিক্ষক আটক
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে মারধর, আটকে রাখা এবং সংবাদ সংগ্রহের সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় এজাহারভুক্ত দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (৩০ আগস্ট) দুপুরে মেহেরপুর শহরের কোর্ট রোডের নিমতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। গাংনী থানা পুলিশ ও মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক দুজন হলেন কাজিপুর ডিগ্রি কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লব ও রফিকুজ্জামান বাবর আলী। তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, উন্মুক্ত পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলা, তাদের একটি কক্ষে আটকে রাখা এবং মোবাইল ফোন ও সংবাদ সংগ্রহের সরঞ্জাম নিয়ে যাওয়ার অভিযোগে মামলাটি করা হয়। মামলার পর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ।

এর আগে শনিবার (২৯ আগস্ট) রাতে তেঁতুলবাড়িয়া এলাকা থেকে মামলার এজাহারে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ থাকা খায়রুজ্জামান ওরফে আকামত নামে আরও একজনকে গ্রেপ্তার করে গাংনী থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে হামলার ঘটনায় প্রত্যেকের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD