রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নওগাঁর মোহাম্মদ তারিকুল ইসলাম

রাজশাহী রেঞ্জের সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনায় সার্বিকভাবে প্রথম স্থান অর্জন করেছে নওগাঁ জেলা পুলিশ। একই সঙ্গে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে স্বীকৃতি পেয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।
সভায় রাজশাহী রেঞ্জের বিভিন্ন জেলার অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সার্বিক মূল্যায়ন ও অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ রেঞ্জের মধ্যে প্রথম স্থান অর্জন করে। পাশাপাশি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার অর্জন করেন।
এ অর্জনকে নওগাঁ জেলা পুলিশের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা ও অপরাধ প্রতিরোধে তাঁদের ভূমিকার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
গুরুত্বপূর্ণ এ অপরাধ পর্যালোচনা সভায় কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অতিরিক্ত ডিআইজি, পিবিআই, রাজশাহী বিভাগ; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; রাজশাহী রেঞ্জের সব জেলার পুলিশ সুপার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।








