এসএসসি পাসেই পুলিশে চাকরির সুযোগ, নিয়োগ হবে ৬৪ জেলায়

বাংলাদেশ পুলিশে চাকরি প্রত্যাশীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থাটির ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে দেশের ৬৪ জেলা থেকে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। এ পদে অনলাইনে আবেদন শুরু হবে ১৩ অক্টোবর। আবেদন করা যাবে ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ পাওয়া প্রার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
বিজ্ঞাপন
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে আবেদন করতে হলে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্ত ও অন্যান্য নির্দেশনা অনুসরণ করতে হবে।
বিজ্ঞাপন
প্রার্থীর শারীরিক যোগ্যতা
কনস্টেবল পদে আবেদনের ক্ষেত্রে নারী ও পুরুষ প্রার্থীদের জন্য পৃথক শারীরিক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। কোটাভেদেও উচ্চতার শর্তে পার্থক্য রয়েছে।
পুরুষ প্রার্থীদের উচ্চতা:
বিজ্ঞাপন
সাধারণ ও অন্যান্য কোটার প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে।
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
নারী প্রার্থীদের উচ্চতা:
বিজ্ঞাপন
সাধারণ কোটার প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।
বুকের মাপ: মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি; মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে কোনো নির্দেশনা নেই।
বিজ্ঞাপন
দৃষ্টিশক্তি: পুরুষ ও নারী উভয় প্রার্থীর ক্ষেত্রেই চোখের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশাবলি
নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ সদর দপ্তর। আবেদনপত্রে মিথ্যা, ভুল বা ভুয়া তথ্য দেওয়া কিংবা কোনো তথ্য গোপন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা হতে পারে। এমনকি নিয়োগ পাওয়ার পরও জমা দেওয়া তথ্য অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
বিজ্ঞাপন
এ কারণে আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া সব শর্ত ও নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনপত্রে সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন ও আবেদন ফি পরিশোধ করতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী যোগ্য প্রার্থীরা টেলিটকের অফিশিয়াল অনলাইন নিয়োগ পোর্টালে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের যাবতীয় দিকনির্দেশনা ও মূল বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটটিতে পাওয়া যাবে। আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
বিজ্ঞাপন








