অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে চাকরির সুযোগ তৈরি হয়েছে নতুন চাকরিপ্রার্থীদের জন্য। প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ছয়টি জেলায় এসব পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা না থাকলেও আবেদনের সুযোগ রয়েছে।
বিজ্ঞাপন
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ, মাগুরা, নরসিংদী ও রাজশাহী জেলায় কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম ও যোগ্যতা
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ।
বিজ্ঞাপন
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।
বিভাগ: মানবসম্পদ (এইচআর)।
পদসংখ্যা: ১৫টি।
বিজ্ঞাপন
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কর্মীদের চাহিদা নির্ধারণ, চাকরির বিবরণ তৈরি এবং নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে।
বিজ্ঞাপন
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ।
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর।
চাকরির ধরন: পূর্ণকালীন ও বেসরকারি।
বিজ্ঞাপন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
যেসব সুযোগ-সুবিধা পাবেন
নিয়োগপ্রাপ্তরা বেতনের পাশাপাশি মোবাইল বিল, ভ্রমণ ভাতা ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা পাবেন। এ ছাড়া দুপুরের খাবার, বার্ষিক বেতন বৃদ্ধি, বছরে দুটি উৎসব বোনাস এবং ছুটির বিনিময়ে অর্থ পাওয়ার সুযোগ রয়েছে।
বিজ্ঞাপন
পাশাপাশি প্রাণ-আরএফএলের বিভিন্ন আউটলেটে ছাড়ে এবং বাকিতে পণ্য কেনার সুবিধাও দেওয়া হবে।
কর্মস্থল
ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ, মাগুরা, নরসিংদী ও রাজশাহী।
বিজ্ঞাপন
আবেদন প্রক্রিয়া
আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২ ডিসেম্বর ২০২৬।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।








