এইচএসসি পাসেই ইউনিয়ন পরিষদে চাকরি, আবেদন চলছে

নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন ইউনিয়ন পরিষদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে মোট ৮৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে বাণিজ্য বিভাগ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বিজ্ঞাপন
গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৪ অক্টোবর থেকে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১২ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করার সুযোগ পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠান: নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়
বিজ্ঞাপন
চাকরির ধরন: সরকারি চাকরি
পদের নাম: হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি ক্যাটাগরিতে ৮৬ জন
বিজ্ঞাপন
কর্মস্থল: ইউনিয়ন পরিষদ
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
আবেদনের মাধ্যম: অনলাইন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬
আবেদন শুরু: ১৪ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা
বিজ্ঞাপন
আবেদনের ওয়েবসাইট: http://dcnetrokona.teletalk.com.bd
শিক্ষাগত যোগ্যতা ও বেতন
হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে হলে প্রার্থীকে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ নিয়ে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিজ্ঞাপন
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত বেতন স্কেল ২১ হাজার ৯০০ টাকা থেকে ৫২ হাজার ৯০০ টাকা। পদটি জাতীয় বেতন স্কেলের ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত।
বয়সসীমা
আগামী ১২ নভেম্বর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে রিট পিটিশন মামলার পক্ষভুক্ত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে নেত্রকোনা জেলা প্রশাসকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
বিজ্ঞাপন
আবেদনের ওয়েবসাইট: http://dcnetrokona.teletalk.com.bd
আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।








