Logo

বিমানে ১৩ পদে ২৩৪ জন নিয়োগ, আবেদন শুরু আজ

profile picture
জনবাণী ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৩০
বিমানে ১৩ পদে ২৩৪ জন নিয়োগ, আবেদন শুরু আজ
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৩টি ক্যাটাগরিতে মোট ২৩৪ জন নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩০ সেপ্টেম্বর ২০২৬ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর। পদভেদে বেতন স্কেল ১১ হাজার থেকে ৫৭ হাজার ৯৫০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতাও পদ অনুযায়ী ভিন্ন।

নিয়োগের উল্লেখযোগ্য পদগুলো হলো—

সহকারী ব্যবস্থাপক হ্যাঙ্গার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল): ২ জন। বেতন ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা। যোগ্যতা ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

বিজ্ঞাপন

সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অপারেশনস টেকনিক্যাল): ২ জন। বেতন ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা। অ্যারোনটিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বিষয়ে ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস/ব্যবস্থাপনা উন্নয়ন): ৪ জন। বেতন ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস স্টাডিজ বা কমার্সে স্নাতকোত্তর ডিগ্রি এবং সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অ্যারোস্পেস): ৫ জন। বেতন ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা। প্রয়োজন ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

বিজ্ঞাপন

সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (এভিওনিকস): ৪ জন। বেতন ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা। প্রয়োজন ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

সহকারী ব্যবস্থাপক লাইব্রেরি: ১ জন। বেতন ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা। লাইব্রেরি বিজ্ঞানে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।

সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: ১ জন। বেতন ১৫,৯০০–৩৮,৪০০ টাকা। লাইব্রেরি বিজ্ঞানে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রয়োজন।

বিজ্ঞাপন

টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট: ৫ জন। বেতন ১৫,৯০০–৩৮,৪০০ টাকা। এসএসসি বা সমমানে ন্যূনতম জিপিএ ৩.০০ অথবা ডিপ্লোমায় সিজিপিএ ২.৮০ থাকতে হবে। ‘ও’ লেভেল প্রার্থীদের গড়ে পাঁচটি বিষয়ে অন্তত ‘সি’ গ্রেড থাকতে হবে।

গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট: ১৫৪ জন। বেতন ১২,৫০০–৩০,২৩০ টাকা। স্নাতক ডিগ্রি এবং সিজিপিএ ২.৮০ থাকতে হবে।

প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট: ২ জন। বেতন ১২,৫০০–৩০,২৩০ টাকা। ন্যূনতম এইচএসসি পাস হতে হবে।

বিজ্ঞাপন

মেডিক্যাল টেকনোলজিস্ট: ১ জন। বেতন ১২,৫০০–৩০,২৩০ টাকা। মেডিকেল টেকনোলজি (ল্যাব)-এ তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি প্রয়োজন।

এয়ারক্রাফট মেকানিক (লাইন অ্যান্ড বেজ মেইনটেন্যান্স): ৫০ জন। বেতন ১২,৫০০–৩০,২৩০ টাকা। CAAB/EASA Part 147 অনুমোদিত B1.1 (Aircraft Turbine) অথবা B2 (Avionics) কোর্স সফলভাবে সম্পন্ন থাকতে হবে।

জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট: ৩ জন। বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে; বিজ্ঞানের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও বিস্তারিত যোগ্যতা, শর্ত এবং অন্যান্য তথ্য জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD