Logo

পেট্রোবাংলায় ১৯ পদে ৭৫৩ জনের চাকরি, আবেদন করবেন যেভাবে

profile picture
জনবাণী ডেস্ক
৭ অক্টোবর, ২০২৬, ১৯:৫৮
পেট্রোবাংলায় ১৯ পদে ৭৫৩ জনের চাকরি, আবেদন করবেন যেভাবে
ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর অধীন বিভিন্ন কোম্পানিতে ১৯টি পদে ৭৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৮ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ১৭ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

বিজ্ঞাপন

আবেদন শুরু: ১৮ অক্টোবর ২০২৬ সকাল ১০টা

আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা

পদ: ১৯টি

বিজ্ঞাপন

নিয়োগের সংখ্যা: ৭৫৩ জন

আবেদনের ধরন: অনলাইন

চাকরির ধরন: অস্থায়ী

বিজ্ঞাপন

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

কর্মস্থল: দেশের যেকোনো স্থান

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর

বিজ্ঞাপন

প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের পেট্রোবাংলার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল মাপের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল মাপের স্বাক্ষরের স্ক্যান কপি যুক্ত করতে হবে।

বিজ্ঞাপন

নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদনও বাতিল বলে গণ্য হবে।

আবেদন ফি

প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি অফেরতযোগ্য।

বিজ্ঞাপন

নিয়োগের পদ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য বিস্তারিত শর্ত পেট্রোবাংলার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD