Logo

নেছারাবাদে অস্বাস্থ্যকর আইসক্রিম কারখানাকে জরিমানা

profile picture
উপজেলা প্রতিনিধি
নেছারাবাদ, পিরোজপুর
১৩ অক্টোবর, ২০২৬, ১৮:০২
নেছারাবাদে অস্বাস্থ্যকর আইসক্রিম কারখানাকে জরিমানা
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণ, অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার এবং প্রয়োজনীয় নিবন্ধন সনদ না থাকায় একটি আইসক্রিম কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে অস্বাস্থ্যকর আইসক্রিম জব্দ করে বিনষ্ট করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সোহাগদল ইউনিয়নের এনডব্লিউ মাদ্রাসার পাশে ‘রুচি আইসক্রিম ফ্যাক্টরি’ নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বরিশালের পরিদর্শক তাহসিন আলম। অভিযানের সময় নিরাপত্তার দায়িত্বে ছিল নেছারাবাদ থানা পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণ, অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টি ধরা পড়ে। এ ছাড়া খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং স্বাস্থ্যবিধি পালনে তাঁদের অসচেতনতার বিষয়টিও নজরে আসে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী কারখানার মালিক আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত কারখানা বন্ধ রাখার বিষয়ে মালিকের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ জানান, ভেজাল রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD