Logo

দোহারে পূজামণ্ডপের নিরাপত্তায় সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপারের

profile picture
উপজেলা প্রতিনিধি
দোহার, ঢাকা
১৪ অক্টোবর, ২০২৬, ১৩:১৮
দোহারে পূজামণ্ডপের নিরাপত্তায় সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপারের
ছবি: প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে ঢাকার দোহার উপজেলায় নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলার ৪৪টি পূজামণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মতবিনিময় সভা করেছে দোহার থানা-পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় দোহার থানা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

সভায় পুলিশ সুপার পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এ ছাড়া গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো পরিস্থিতি দেখা দিলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করেন পুলিশ সুপার। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে পূজামণ্ডপের কর্মকর্তাদের আশ্বস্ত করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সভায় বক্তারা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পূজা উদ্‌যাপন কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন দোহার উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও পৌর বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া, কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সোহান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুস (চেয়ারম্যান) এবং ঢাকা জেলা যুবদলের সহসভাপতি আবুল হাসেম বেপারি।

বিজ্ঞাপন

দোহার-নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শামীম হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, উপজেলা বিএনপির নেতারা, স্থানীয় সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD