Logo

ইনানীর টুপটুপ রিসোর্টে আগুনের ১০ দিন পর আরও এক মরদেহ উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২৭ অক্টোবর, ২০২৬, ১৫:৪৩
ইনানীর টুপটুপ রিসোর্টে আগুনের ১০ দিন পর আরও এক মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর ধ্বংসাবশেষ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা যৌথভাবে মরদেহটি উদ্ধার করেন।

বিজ্ঞাপন

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় শনাক্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

দীর্ঘ ১০ দিন পর রিসোর্টের ধ্বংসাবশেষ থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় পরিচয় শনাক্তের পাশাপাশি অগ্নিকাণ্ডে হতাহতের প্রকৃত সংখ্যা নিয়েও নতুন করে গুরুত্ব তৈরি হয়েছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এবং অগ্নিকাণ্ডের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD