বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু দুই শিশুর

কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে আবদুর রহমান (৫) ও মো. জুবায়ের (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই।
বিজ্ঞাপন
নিহত আবদুর রহমান বরইয়া গ্রামের সোহেল রানার ছেলে। একই গ্রামের জুয়েল রানার ছেলে জুবায়ের।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল দুই শিশু। খেলার একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এদিকে শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান না পেয়ে পুকুরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পানিতে দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। পরে সেগুলো উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় নিহত দুই শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
লালমাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইফুল ইসলাম জানান, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি সঠিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন








