Logo

মহাসড়কে বাস বিকল, লরির চাপায় প্রাণ গেল পাঁচজনের

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৭ অক্টোবর, ২০২৬, ১১:৩২
মহাসড়কে বাস বিকল, লরির চাপায় প্রাণ গেল পাঁচজনের
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। বিকল বাস মেরামতের সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয় দ্রুতগতির একটি লরি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আরিফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লরির চাপায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে শাপলা পরিবহনের একটি বাসে করে চট্টগ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিলেন যাত্রীরা। পথিমধ্যে কুমিরা রয়েল গেট এলাকায় পৌঁছালে বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক ও সহকারী ত্রুটি মেরামতের চেষ্টা করার সময় বাসের কিছু যাত্রী নেমে মহাসড়কের পাশেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের সজোরে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে।

গুরুতর আহত চারজনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD