Logo

কুষ্টিয়ায় অন্ধকারে নৌকা লক্ষ্য করে গুলি, আহত যুবক

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
৯ নভেম্বর, ২০২৬, ১৭:১৮
কুষ্টিয়ায় অন্ধকারে নৌকা লক্ষ্য করে গুলি, আহত যুবক
ফাইল ছবি।

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর এলাকায় গড়াই নদীতে গুলিবিদ্ধ হয়ে খাইরুল শেখ নামে এক যুবক আহত হয়েছেন। রবিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নদীতে নৌকায় পারাপারের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজন ও তার বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছে আহতের পরিবার।

বিজ্ঞাপন

আহত খাইরুল ওসমানপুর গ্রামের ইমারত আলী শেখের ছেলে।

সূত্র জানায়, রবিবার রাতে ওসমানপুর খেয়াঘাট দিয়ে নৌকায় নদী পার হচ্ছিলেন খাইরুলসহ কয়েকজন। এ সময় নৌকায় থাকা ব্যক্তিরা চিৎকার করলে পাশ দিয়ে যাওয়া আরেকটি নৌকা থেকে অন্ধকারের মধ্যে গুলি ছোড়া হয়। এতে খাইরুলের পেটে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রুমন বলেন, আহতের শরীরে রাতেই অস্ত্রোপচার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আহত খাইরুলের বড় ভাই বলেন, আমার ভাই নৌকায় নদী পার হওয়ার সময় হইচই করে চিৎকার করলে রাজন ও তার বাহিনীর লোকজন অন্ধকারের মধ্যে গুলি চালায়। দীর্ঘদিন ধরে রাজন বাহিনী এলাকায় অত্যাচার করে আসছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এদিকে অভিযুক্ত রাজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব যায়নি।

বিজ্ঞাপন

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, গোলাগুলির ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD