সন্তান জন্মের পর পিতৃত্ব দাবি দুইজনের, হাসপাতালে উত্তেজনা

বরিশালে সন্তান জন্মের পর এক নবজাতকের বাবা হওয়ার দাবি নিয়ে দুই ব্যক্তির মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে নগরীর একটি হাসপাতালে তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি।
বিজ্ঞাপন
রবিবার (৮ নভেম্বর) সকালে নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শান্তা নামের এক নারী সন্তান জন্ম দেওয়ার সময় তার পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী বলে পরিচয় দেন। তবে কিছুক্ষণ পর এমদাদুল নামের আরেক ব্যক্তি হাসপাতালে উপস্থিত হয়ে দাবি করেন, শান্তার সঙ্গে তার বিয়ে হয়েছে এবং নবজাতকের প্রকৃত বাবা তিনি।
এমদাদুলের ভাষ্য অনুযায়ী, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর তারা ঢাকায় একসঙ্গে বসবাস শুরু করেন।
বিজ্ঞাপন
এমদাদুল জানান, সন্তান জন্ম দেওয়ার কথা বলে প্রায় তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে চলে যান। হাসপাতালে নিজের দাবির পক্ষে বিয়ের কাবিননামাসহ বিভিন্ন কাগজপত্রও উপস্থিত ব্যক্তিদের দেখান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে এমদাদুলের বক্তব্য সরাসরি নাকচ করেছেন শান্তা। তার দাবি, এমদাদুলের সঙ্গে তার কোনো বিয়ে হয়নি। নবজাতকের বাবা হিসেবেও তিনি এমদাদুলকে স্বীকার করেননি।
এদিকে, এমদাদুল হাসপাতালে পৌঁছানোর পর সেখান থেকে চলে যান শুভাস। এ কারণে তার বক্তব্য জানা যায়নি।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রের দাবি, এমদাদুলের সঙ্গে বিয়ের পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত অব্যাহত ছিল। পরে ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জের বাসিন্দা শুভাসের সঙ্গে তার সম্পর্ক ও বিয়ে হয়।
আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে জটিলতা দেখা দিলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। দুই ব্যক্তির বৈবাহিক সম্পর্ক ও নবজাতকের পিতৃত্ব নিয়ে পাল্টাপাল্টি দাবি ওঠার পর তারা দুজনই হাসপাতাল ছেড়ে চলে যান।








