Logo

রাবির অ্যাকাডেমিক ভবনের ছাদে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৯ ডিসেম্বর, ২০২৫, ১৭:২১
রাবির অ্যাকাডেমিক ভবনের ছাদে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
ক্যাম্পাস প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের ছাদে নাট্যকলা বিভাগের পুরোনো সরঞ্জামে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদের এক কোণে থাকা কাঠ, খড়কুটো, কাগজ-বোর্ডসহ নাট্যকলার বিভিন্ন পুরোনো সরঞ্জামে আগুন ধরে যায়। ধারণা কেউ সিগারেট খেয়ে ফেলে যাওয়ার কারণে অথবা ছাদের ওপর রাখা কাচে সূর্যের আলোর প্রতিফলন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ধোঁয়া দেখে শিক্ষার্থী ও কর্মচারীরা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে অগ্নিনির্বাপক যন্ত্রে পর্যাপ্ত গ্যাস না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগে।

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। আগুনে বড় ধরনের ক্ষতি না হলেও ঘটনাটি নিয়ে শিক্ষার্থী ও বিভাগের শিক্ষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী নাট্যকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নীরব বলেন, আমরা আগুনের ধোয়া দেখার সাথে সাথে উপরে উঠে আসি তারপর বালতি ভর্তি পানি এনে আগুন নেভানোর চেষ্টা করি এবং নিভে যায়। গ্যাস সিলিন্ডার গুলোতে তেমন কোনো গ্যাস ছিলো না, কোনোটাতে নেই কোনোটাতে হালকা পরিমাণ গ্যাস ছিলো। আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে ফোন দেয়া হলে ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী নাট্যকলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আরিফ হায়দার বলেন, আমি যখন ক্লাস নিয়ে নিচে গেছি তখন হঠাৎ নিচ থেকে দেখতে পাই উপরে ধোঁয়া উড়ছে। সাথে সাথে আমার এক ছাত্র আমাকে ফোন দেয়, আমি তখন উপরে উঠি। উঠে দেখি দরজা আটকানো পরে চাবি এনে তালা খুলে ডুকতে যাবো কিন্তু কাছে যেতে পারছিলাম না। আগুনের লেলিহান শিখা অনেক উপরে উঠে গিয়েছিল।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমার স্টুডেন্টরা বালতি ভর্তি পানি এনে তারপর আগুননির্বাপক যে সিলিন্ডার ছিলো ওগুলা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং মোটামুটি আগুন নিভে যায়। এরপর আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। আমার ধারণা কেউ আগুন লাগায়নি হয়তো কেউ সিগারেট খেয়ে ফেলে রেখে গেছে সেখান থেকে হয়তো আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস স্টেশনের রাবি শাখার পরিচালক মো. ওয়ালিদ হোসেন বলেন, আগুন লাগার খবর শুনে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছাই। এরপর ঘটনাস্থলে পৌছে পাইপের মাধ্যমে ছাদ পর্যন্ত আমরা পানি নেই এবং আগুন আমাদের নিয়ন্ত্রনে নিয়ে আসি।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD