Logo

বিশ্ববিদ্যালয়ের হলে উপমার নিথর দেহ, হিসাব মিলছে না কারও

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:১২
বিশ্ববিদ্যালয়ের হলে উপমার নিথর দেহ, হিসাব মিলছে না কারও
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম উপমা দত্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

উপমা দত্তের গ্রামের বাড়ি মাগুরা জেলার সর্বসাংদা গ্রামে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে মরদেহ উদ্ধার করে এবং বিষয়টি তদন্ত করছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেল ৪টা পর্যন্ত উপমা ক্লাস করেছেন। এরপর নিজ কক্ষে ফেরেন। সন্ধ্যার দিকে পাশের কক্ষের এক শিক্ষার্থী তাকে ডাকতে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে তাকালে তিনি দেখেন, উপমা ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে আছেন।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে আবাসিক হলের এক ছাত্রী বলেন, যে মেয়ে বিকেল পর্যন্ত ক্লাস করেছে, সে কীভাবে সন্ধ্যার মধ্যে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে পারে, তার কোনো হিসাব মিলছে না। এটি হঠাৎ হয়ে যাওয়া ঘটনা নয়। বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে বিজয়-২৪ আবাসিক হল থেকে উপমা দত্তের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

বিজ্ঞাপন

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ঘটনার বিস্তারিত অনুসন্ধান করছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক সহায়তার ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD