Logo

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ঈদের দুই জামাত, হলেও সময়সূচি ঘোষণা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৭ মার্চ, ২০২৬, ১৩:৫৯
ঢাবি কেন্দ্রীয় মসজিদে ঈদের দুই জামাত, হলেও সময়সূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের নামাজ আদায়ের জন্য কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হলের জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় দুই দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এ জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম ও খতীব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, যেখানে ইমামতির দায়িত্ব পালন করবেন সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।

বিজ্ঞাপন

শুধু কেন্দ্রীয় মসজিদেই নয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলেও ঈদের জামাত আয়োজন করা হয়েছে। সলিমুল্লাহ মুসলিম হল জামে মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের লনেও ঈদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময় মেনে যথাসময়ে ঈদের নামাজে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে। পাশাপাশি, জামাতে শৃঙ্খলা বজায় রাখা এবং নির্ধারিত স্থানে নামাজ আদায়ের বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD