গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী রবিবার (২২ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর (মঙ্গলবার) রাত ১১টায় অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ ও ১৯ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার জন্য সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছিল।
এবার একই সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় পরিস্থিতি বিবেচনায় আরও বড় পরিসরে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপালগঞ্জ জেলার সার্বিক পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ পর্যালোচনার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ২২ নভেম্বর রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।








