অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ঢাকা ক্যাম্পাস পরিদর্শন করেছেন।
বিজ্ঞাপন
গতকাল ৮ জুলাই ২০২৬ অনুষ্ঠিত এ পরিদর্শনে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)। এ সময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে এএইউবির উল্লেখযোগ্য অর্জন এবং চলমান গবেষণা কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।

এ সময় তিনি ঢাকা ক্যাম্পাসে স্থাপিত বিভিন্ন বিশেষায়িত ল্যাব, শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও সক্ষমতার প্রশংসা করেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে দেশের সক্ষমতা বাড়াতে এএইউবিসহ সংশ্লিষ্ট দেশীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। দেশ গঠনের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও গবেষণাভিত্তিক কার্যক্রম আরও জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।








