Logo

১১৫ বছর বয়সে অন্যের সহায়তায় ভোট দিলেন প্রবীণ ভোটার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫১
১১৫ বছর বয়সে অন্যের সহায়তায় ভোট দিলেন প্রবীণ ভোটার
ছবি: প্রতিনিধি

১১৫ বছর বয়সেও ভোটাধিকার প্রয়োগে অনড় এক প্রবীণ ভোটার। অন্যের সহায়তায় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট প্রদান করেছেন তিনি। জানা গেছে, বিএনপির নেতা মির্জা আব্বাসকে ভোট দিতেই তার এই আগ্রহ ও উপস্থিতি।

বিজ্ঞাপন

নির্বাচনের দিন সকালে পরিবারের সদস্যদের সহযোগিতায় ভোটকেন্দ্রে আসেন ওই প্রবীণ ব্যক্তি। বয়সজনিত কারণে হাঁটাচলায় অক্ষম হওয়ায় তাকে ধরে কেন্দ্রে নেওয়া হয়। পরে নির্বাচন কর্মকর্তাদের সহযোগিতায় তিনি ভোট প্রদান করেন।

এ সময় উপস্থিত ভোটার ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। অনেকে তার এই আগ্রহ ও দায়িত্ববোধের প্রশংসা করেন। পরিবারের সদস্যরা জানান, বয়সের ভার থাকলেও ভোট দেওয়ার ব্যাপারে তিনি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ।

বিজ্ঞাপন

প্রবীণ এই ভোটারের অংশগ্রহণ স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, বয়স যাই হোক, সক্ষমতা থাকলে প্রত্যেক নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সুযোগ রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD