Logo

আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা টানিয়ে মহিলা লীগ নেত্রীদের স্লোগান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১৯
আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা টানিয়ে মহিলা লীগ নেত্রীদের স্লোগান
ছবি: সংগৃহীত

পতনের প্রায় দেড় বছর পর রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমান-এর ছবি টানিয়ে স্লোগান দিয়েছেন যুব মহিলা লীগ-এর কয়েকজন নেত্রী।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম বি কানিজসহ ১০-১২ জন ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িটির সামনে যায়।

২০০২ সাল থেকে ভবনটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। শুরুতে এটি ভাড়া নেওয়া হলেও ২০০৯ সালে দলটি রাষ্ট্রক্ষমতায় এলে ভবনটি দলের নামে কেনা হয়। দীর্ঘ সময় ধরে এটি দলের কেন্দ্রীয় রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে এ কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ভবনের ভেতরের আসবাবপত্র, নথিপত্র ও অন্যান্য সরঞ্জাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে কার্যালয়টি কার্যত অচল অবস্থায় রয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD