রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স–এর বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে দুর্বৃত্তের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী ও বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। আহত শফিকুর রহমান কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে। পাশাপাশি তিনি ওই এলাকার ফুটপাতে জুতার দোকানগুলোতে জুতা সরবরাহ করতেন।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, কয়েকদিন ধরে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুর রহমানের কাছে চাঁদা দাবি করে আসছিল। ঘটনার সময় তারা তাকে হাতেনাতে পেয়ে চাঁদা দাবি করে এবং তাদের ফোন কেন রিসিভ করেননি—এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বিজ্ঞাপন
গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়রা এবং পরে জুতার দোকানদার মনির হোসেন দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ নিয়ে যান। চিকিৎসকরা জানান, তার বাম হাতের তালুতে গুলিবিদ্ধ জখম রয়েছে এবং জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে জানান, আহতের চিকিৎসা চলছে এবং বিষয়টি কলাবাগান থানা পুলিশ তদন্ত করছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে বলেন, শফিকুর রহমানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাম হাতে তালুতে জখম রয়েছে। ঘটনাটি কলাবাগান থানা পুলিশ তদন্ত করছে।








