Logo

মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল, ২০২৬, ১২:০৬
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন
ছবি প্রতিনিধি।

দেশে ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অরাজনৈতিক যুব সংগঠন মইনীয়া যুব ফোরাম। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ অংশ নেন।

বক্তারা বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তা এবং সামাজিক সম্প্রীতি বর্তমানে চরম হুমকির মুখে রয়েছে। বিশেষ করে বিভিন্ন মাজার, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং এসব ঘটনার দ্রুত প্রতিকার প্রয়োজন।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে তিনি বলেন, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ এবং মাদকসংক্রান্ত অপরাধ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নাগরিকদের মৌলিক অধিকার—নিরাপত্তা ও ন্যায়বিচার—কে হুমকির মুখে ফেলছে।

মানববন্ধন থেকে মানবাধিকার রক্ষা এবং একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে সরকারের প্রতি জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হিসেবে উল্লেখ করেন বক্তারা।

বিজ্ঞাপন

এসময় তারা ৭ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে—আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা, গুরুতর অপরাধ দমনে বিশেষ টাস্কফোর্স গঠন, নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার, সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সচেতনতা কার্যক্রম, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এসব দাবি বাস্তবায়ন করা হলে দেশে মানবাধিকার সুরক্ষা, সামাজিক স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে।

মানববন্ধন থেকে অবিলম্বে সহিংসতা বন্ধ এবং সকল নাগরিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD