Logo

দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে রাজধানীতে এ্যাবের বিক্ষোভ মিছিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জুন, ২০২৬, ১৯:৩২
দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে রাজধানীতে এ্যাবের বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

রাজধানীতে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) পক্ষ থেকে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অংগসংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) চত্বরে বিক্ষোভ মিছিল ও গনজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

এ্যাবের আহবায়ক ড. কামরুজ্জামান কায়সার ও সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের নেতৃত্বে কৃষি খামার সড়কে বিক্ষোভ মিছিল শেষে গনজমায়েতে বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অংগসংগঠনের দেশবিরোধী বিভিন্ন অপতৎপরতার তীব্র নিন্দা জানান।

বিজ্ঞাপন

এ্যাবের আহবায়ক ড. কামরুজ্জামান কায়সার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন গনতন্ত্রের পথে হাটা শুরু করেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক ধ্বংশপ্রাপ্ত দেশ পূনর্গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঠিক সেই মুহর্তে দেশকে অস্থিতিশীল করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অংগসংগঠন সারা দেশে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছেন। তিনি এর তীব্র প্রতিবাদ জানান ও জাতীয়তাবাদী কৃষিবিদদের সাথে নিয়ে এই অপতৎপরতা রুখে দিতে রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, যে কোন মূল্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের দেশবিরোধী সকল কর্মকান্ড মোকাবেলা করার জন্য কৃষিবিদ সমাজ ঐক্যবদ্ধ আছে।

তিনি বলেন, জাতীয়তাবাদী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) সকল কৃষিবিদদের সাথে নিয়ে যে কোন অপতৎপরতা রুখে দিতে রাজপথে থেকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবে।

বিজ্ঞাপন

এ সময় এ্যাবের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন চঞ্চল, সদস্য প্রফেসর জামশেদ আলম রিপনসহ গণ জমায়েতে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ নুরুন্নবী শ্যামল, টিপু, আশরাফ, ফেরদৌস, সবুর, আমান, সৈকত, চন্দন, মাসুম, ডিএই থেকে মাহবুবুর রশীদ, বাছিরুল হক মিঠু, শাহ এমরান রানা, আহসান হাবীব, মাসুম বিল্লাহ সুমন, ওসমান গনি, ডিএলএস থেকে আঃ মান্নান, আতিকুর রহমান মিঠু, ডাঃ তারেক, বিএডিসি থেকে সারোয়ার, এসআরডিআই থেকে রূপক, বিজেআরআই থেকে সিদ্দিক, বাবু, হারুন, বোরহান, শাহাদাত, চিনি শিল্পের জুয়েলসহ কয়েকশত জাতীয়তাবাদী কৃষিবিদ উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD